ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রাজপথে বের হতে পারি না তাই নিজেই নিজেকে ধিক্কার দেই: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে রাজপথে বের হতে পারি না। এটা যখন ভাবি নিজেই নিজেকে ধিক্কার দেই। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৪৯তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, ‘আজ সারা জাতি অবরুদ্ধ। কচিকচি বাচ্চাদের যেভাবে রক্তাক্ত করা হয়েছে, তাদের রক্তমাখা কেডস ও শার্ট দেখলে কার না হৃদয় ভেঙে যাবে! অথচ এসব অপকর্মও করেছে এই পাষণ্ড সরকার।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হামলাকারীর দেখতে যান। কিন্তু, যারা আক্রান্ত, সেই স্কুলপড়ুয়া বাচ্চাদের দেখতে যান না। এমন নিষ্ঠুর দেশে আমরা এখনো বাস করছি।’

আক্ষেপ করে রিজভী বলেন, ‘আমরা এখনো কেন ঘর থেকে বের হতে পারি না? কেন আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথের ইট, কাঠ, কংক্রিটের ধুলা উড়িয়ে দাঁড়াতে পারি না? সেটা ভাবলে নিজেই নিজেকে ধিক্কার দেই।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া গুলশানের অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ শুনেছেন। তখন তিনি শেখ হাসিনার রক্তচক্ষুর কাছে মাথা নত করেননি। ভয়কে উড়িয়ে দিয়েছেন। তিনি নির্ভীক, এটাই তার বৈশিষ্ট্য।’

রিজভী বলেন, ‘আজ খালেদা জিয়া কারাগারে, তাকে মুক্ত করতে হবে। কারণ, তার মুক্তির মাধ্যমে একজন ব্যক্তির মুক্তি হবে না, গোটা দেশ ও জনগণ মুক্তি পাবেন।’

অনুষ্ঠানে কোকোর স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকো নীরবে-নিভৃতে চলাফেরা করতেন। সবার সঙ্গে আন্তরিক ছিলেন। কিছু বললে বিনয়ের সঙ্গে কথা বলতেন। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এই ছেলেটিকে পৃথিবী থেকে চলে যাওয়ার কথা নয়। মায়ের ওপর জুলুম দেখে তিনি পৃথিবী থেকে চলে গেছেন।’

দোয়া মাহফিলে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভানেত্রী পিয়ারা মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিম, সাবেক এমপি রওশনারা ফরিদ প্রমুখ।

এ সময় রিজভী কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১৫ আগস্ট খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় জেলা ও উপজেলায় দোয়া মাহফিল হবে।

এছাড়া ঈদের দিন সকাল সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রাজপথে বের হতে পারি না তাই নিজেই নিজেকে ধিক্কার দেই: রিজভী

আপডেট সময় ০৬:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮