ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

রোহিতের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ভারত। বিরাট কোহলিরা জয় পেয়েছে আট উইকেটে। ১১৪ বল খেলে ১৩৭ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ওয়ানডে এটি তার ১৮তম সেঞ্চুরি। লন্ডনের লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই।

নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটিতে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৬৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন জস বাটলার। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন বেন স্টোকস। ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ১০ ওভার বল করে ২৫ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন। এছাড়া উমেশ যাদব ২টি ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট শিকার করেন।

পরে ভারত ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনার রোহিত শর্মা ১৩৭ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক বিরাট কোহলি ৭৫ রান করে আউট হন। ৪০ রান করেন শিখর ধাওয়ান। নয় রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ইংল্যান্ডের বোলারদের মধ্যে মঈন আলী ১টি ও আদিল রশীদ ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ইনিংস: ২৬৮ (৪৯.৫ ওভার)

ভারত ইনিংস: ২৬৯/২ (৪০.১ ওভার)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

রোহিতের সেঞ্চুরিতে ভারতের বড় জয়

আপডেট সময় ১২:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮