ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা

মেননের শয্যাপাশে কর্নেল অলি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রাতঃভ্রমণে গিয়ে পা পিছলে আহত সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে হাসপাতালে দেখতে গেলেন ২০ দলীয় জোটের শরিক এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমেদ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান অলি। সেখানে তারা আধা ঘণ্টার মতো অবস্থান নেন এবং মেননের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি মেননের দ্রুত সুস্থতা কামনা করেন।

মেননকে দেখে বের হওয়ার পর গণমাধ্যমকে সিলেট সিটি নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের টানাপোড়েন ব্যাপারে কথা বলেন অলি আহমেদ। বলেন, ‘টানাপোড়ন থাকতেই পারে। তবে আমি আশা করি জোটের বৃহত্তর স্বার্থে জামায়াত তাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিবেন। এবং জোটের এককপ্রার্থীর পক্ষে কাজ করবেন।’

নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় যোগ দেয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এলডিপি প্রধান বলেন, ‘আপনাদের মত আমিও শুনতেছি। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আসলে তখন উত্তর দেয়া যাবে।’

দলীয় সরকারের অধীনে এলডিপি নির্বাচনে অংশ নিবে কি না- এমন প্রশ্নের তিনি বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন।

বিএনপির তিন শ আসনে প্রার্থী তালিকা নিয়ে গণমাধ্যমের সংবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমিও দেখেছি এমন সংবাদ। তবে বিএনপি যদি এককভাবে তালিকা প্রকাশ করে এটা জোটের জন্য ক্ষতিকর। আমরা দাবি করবো বিএনপি নির্বাচনে গেলে যেন জোটের সঙ্গে সমন্বয় করে যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মিন্টো রোডে বাড়ির সামনে প্রাতঃভ্রমণ করতে বের হওয়ার পর পা পিছলে পড়ে যান সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে যায়। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

মেননের শয্যাপাশে কর্নেল অলি

আপডেট সময় ০২:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮