ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বহিঃশক্তির চাপে কখনো নত হয়নি ইরান: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বহিঃশক্তির চাপের কাছে ইরান কখনো নতি স্বীকার করেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, বহিঃশক্তির চাপের কাছে তার দেশ কখনোই নতি স্বীকার করবে না।

সোমবার সুইজারল্যান্ড সফরে গিয়ে দেশটিতে বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

হাসান রুহানি বলেন, ‘ইরানি জনগণের সঙ্গে সম্মান ও যুক্তির ভাষায় কথা বললে যেকোনো সমস্যার সমাধান সম্ভব, সেই বিষয়টি আমরা আমরা বিদেশিদের জানিয়েছি। কিন্তু হুমকি, চাপ ও অবজ্ঞার ভাষায় কথা বললে ইরানিরা তা কোনদিনও মেনে নেবে না।’

বৈঠকে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। বলেন ইরানের নীতিতে কোনো পরিবর্তন হবে না।

২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতায় সই করেছিল ইরান। কিন্তু গত মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নেন।

এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তি ও কাণ্ডজ্ঞানহীন একটি দেশ ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কিন্তু ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।’

হাসান রুহানি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিতে চায়। কিন্তু ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিত্যপণ্যের চড়া দাম: অর্থমন্ত্রীর সময় চাওয়ার নেপথ্যে

বহিঃশক্তির চাপে কখনো নত হয়নি ইরান: রুহানি

আপডেট সময় ০৮:৩০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮