ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রক্রিয়া চলছে: মওদুদ

জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদসভায় তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল ছাড়া সব রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তাদের নিয়ে জাতীয় ঐক্য গড়া হবে। ঐক্য হয়ে গেলে আর বসে থাকার সুযোগ নেই। রাস্তায় নেমে পড়তে হবে।

সাবেক আইনমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশের স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী ও একদলীয় সরকারকে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো যায় না। সুতরাং, এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য এমন কর্মসূচি দিতে হবে- যে কর্মসূচির মাধ্যমে তাদের পতন হয়। আমাদের সামনে একটা কঠিন পথ। সেটা হলো জাতীয় ঐক্য।

সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, আগামীতে রাজশাহী, বরিশাল ও সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এই নির্বাচনগুলো সরকার ও নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা। যদি এখানেও খুলনা ও গাজীপুরের মতো একই রকম নির্বাচন হয়, তাহলে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যে, কোনো দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনে অংশ নেব কিনা।

‘বেগম খালেদা জিয়ার জামিন ও চিকিৎসা নিয়ে সরকারের নোংরা কৌশল বন্ধের দাবি’তে প্রতিবাদসভার আয়োজন করে জাতীয় নাগরিক অধিকার মঞ্চ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রক্রিয়া চলছে: মওদুদ

আপডেট সময় ০৪:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮