ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইনিংস পরাজয়-হোয়াইটওয়াশের লজ্জা শ্রীলঙ্কার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

গলে পর কলম্বো। দুই টেস্টেই ভারতের কাছে নাস্তানাবুদ হয় শ্রীলঙ্কা। ভেন্যু বদলালেও দৃশ্যপটে কোনো পরিবর্তন আসেনি। পাল্লেকেলে টেস্টেও লঙ্কানদের নিয়ে ছেলেখেলা করল টিম ইন্ডিয়া। সোমবার টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ভারতের কাছে ইনিংস এবং ১৭১ রানের বিশাল ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।

ভারতের এই জয়ের ফলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা সঙ্গী হলো শ্রীলঙ্কার। এর আগে কলম্বো টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল লঙ্কানরা।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪৮৭ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে শ্রীলঙ্কা। ৩৫২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮১ রানে গুটিয়ে ইনিংস পরাজয় এবং হোয়াইটওয়াশের লজ্জাকে সঙ্গী করে মাঠ ছাড়ে লঙ্কানরা।

সোমবার টেস্টের তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে দিনের এক ঘণ্টা না পেরোতেই আরো তিন উইকেট হারিয়ে নিজেদের পরাজয় ডেকে আনে লঙ্কানরা।

৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে মোহাম্মদ শামি, রনিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদবের সাঁড়াশি আক্রমণে বেশিক্ষণ টিকতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২০০ রানের আগেই গুটিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে চান্দিমাল ৩৬, ম্যাথুজ ৩৫ এবং নিরোশান দিকভেলা করেন ৪১ রান। দিমুথ করুনারত্নে (১৬), উপুল থারাঙ্গা (৭), মিলিন্দা পুষ্পকুমারা (১), কুশল মেন্ডিস (১২) এবং কুশল পেরেরাদের (৮) নিদারুণ ব্যর্থতার মূল্য দিতে হয় শ্রীলঙ্কাকে।

ভারতের হয়ে অশ্বিন চারটি এবং শামি নেন তিনটি উইকেট। এছাড়া উমেশ দুটি ও কুলদীপ নেন একটি উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইনিংস পরাজয়-হোয়াইটওয়াশের লজ্জা শ্রীলঙ্কার

আপডেট সময় ০৬:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭