ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

সৌদিতে না গিয়ে দেশে ভিক্ষা করা অনেক ভালো

দেশে ফেরার পর বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা কয়েকজন নারী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ থেকে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে যাওয়া আরও ২৩ নারী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বিকালে তারা দেশে ফেরেন। এ নিয়ে গত এক সপ্তাহে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১২০ জন নারী শ্রমিক। ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, বিকাল ৪টায় বিজি-৪০ এয়ারক্রাফটে করে তারা দেশে ফিরেছেন।

ফিরে আসা নারী গৃহকর্মীরা জানিয়েছেন, সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা আর নির্মম নির্যাতনের শিকার হন তারা। নির্যাতন থেকে বাঁচতে তারা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে অবস্থান নেন। সেখান থেকে তারা দেশে ফেরেন। দেশে ফিরে নির্যাতনের স্মৃতিচারণ করেন ময়মনসিংহের রহিমা আক্তার (ছদ্মনাম)। তার বয়স ১৬ বছর।

নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, কোনো মেয়ে যেন আর সৌদি আরবে না যান। দেশে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। রিক্রুটিং এজেন্সি চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবে গৃহকর্মীর কাজে পাঠান। কিন্তু নিয়োগকর্তার নির্মম নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নেয় বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। সেখান থেকে বৃহস্পতিবার ২৩ জনের সঙ্গে তিনিও দেশে ফেরেন।

রহিমার সঙ্গে দেশে ফেরা অন্যান্য নারীরাও সৌদি আরবে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

সৌদিতে না গিয়ে দেশে ভিক্ষা করা অনেক ভালো

আপডেট সময় ০৯:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮