ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মুহিতকে আমরা ছাড়ব না: বিরোধীদলীয় নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

টানা ১০টি বাজেট দেয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বাজেট দিন, এটা চান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আর নির্বাচন করতে চান না কেন প্রশ্ন করে জাতীয় পার্টির নেতা বলেন, তিনি মুহিতকে ছাড়বেন না। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে বুধবার রাতে এই কথা বলেন জাতীয় পার্টির নেতা।

২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় এসে ২০০৯ সাল থেকে টানা ১০টি বাজেট দিয়েছেন মুহিত। ৮০ ঊর্ধ্ব অর্থমন্ত্রী ক্লান্ত জানিয়ে একাধিকবার রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন। বলেছেন, আর জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা নাই তার। তবে শেখ হাসিনার ইচ্ছাই সব জানিয়ে তিনি এও বলেছেন যে, প্রধানমন্ত্রী যেটা চাইবেন, সেটাই করবেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে যাদের নির্বাচন করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে মুহিতের নামও আছে আলোচনায়।

সংসদে রওশন বলেন, ‘ওনি (মুহিত) আর ইলেকশন করবেন না, এটা কেন তিনি বলেছেন?’ এমন বক্তব্যে সংসদে সবাই জানা বোঝার চেষ্টা করেন জাতীয় পার্টির নেতা কী বলতে চাইছেন। পরক্ষণেই রওশন বলেন, ‘আমরা এ রকম গুণিজ্ঞানী ব্যক্তি পাব কোথায়? আপনাকে তা আমরা ছাড়ব না।’

‘যে দেশে তলাবিহীন ঝুঁড়ি ছিল, সে দেশে বাজেট প্রণয়ন করা কষ্টসাধ্য, ওনি ১০টি বাজেট দিয়েছেন এটি কম কথা নাকি? ওনি জ্ঞানী ব্যক্তি বলে এটা সম্ভব হয়েছে। ওনাকে আমরা ছাড়ব না।’

‘তিনি দমে থাকেননি, দেশকে কীভাবে এগিয়ে নেয়া যায়, সে জন্য কাজ করছেন তিনি।’ ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী যে দূরন্ত সাহস দেখিয়েছেন, বড় বড় বাজেট তিনি তৈরি করেছেন। স্বপ্ন দেখাচ্ছেন।’

‘সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন এবং উচ্চ প্রবৃদ্ধির দেশ-এর সবই সম্ভব করছেন তিনি। এ জন্য আমি তাকে ধন্যবাদ জানাই’- অর্থমন্ত্রীর প্রশংসায় মাতেন বিরোধীদলীয় নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

মুহিতকে আমরা ছাড়ব না: বিরোধীদলীয় নেতা

আপডেট সময় ১০:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮