ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গোল করেছেন মেসি, উল্লাস করছেন ম্যারাডোনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসির মলিন চেহারা দেখে দুশ্চিন্তায় ছিলেন দিয়োগো ম্যারাডোনাও। প্রথম দুই ম্যাচে মেসির অফ ফর্ম নিয়ে কম সমালোচনা হয়নি। মেসি ভক্তরা অধীর আগ্রহে বসে ছিলেন ফর্মের ফেরায়। বসে ছিলেন ম্যারাডোনাও। আজ নাইজেরিয়ার বিপক্ষে খেলার মাত্র ১৪ মিনিটে মেসি গোলের দেখা পেতেই ভিআইপি গ্যালারিতে বসে উল্লাসে মেতে ওঠেন ম্যারাডোনা।

রাশিয়া বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিন থেকেই লিওনেল মেসিকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। আইসল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিজের স্বভাবসূলভ খেলাটা উপহার দিতে পারেননি আর্জেন্টিনার এই তারকা। সেই ম্যাচে সার্জিও আগুয়েরোর গোলে ১-১ ড্র করে তারা।

পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের চেয়েও ছন্না ছাড়া খুদে জাদুকর। সেই খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার দুশ্চিন্তায় পড়ে যায় আর্জেন্টিনা।

মঙ্গলবার সেন্ট পিটাসবার্গে বাঁচা মরার লড়াইয়ে নাইজেরিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন মেসি।

নাইজেরিয়ার বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে খেলেন লিওনেল মেসিরা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন তারা। ফলও আসল হাতেনাতে। খেলার ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মেসি।

রাশিয়া বিশ্বকাপে মেসির এটা প্রথম গোল হলেও আসরের এটি ১০০তম গোল।

মেসির চেয়ে একধাপ এগিয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। রাশিয়া বিশ্বকাপের দুই খেলায় ৫ গোল করে শীর্ষে রয়েছেন তিনি। যৌথভাবে দ্বিতীয় পজিশনে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বেলজিয়ামের রোমেলু লুকাকু। তারা ৪টি করে গোল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জগতপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত

গোল করেছেন মেসি, উল্লাস করছেন ম্যারাডোনা

আপডেট সময় ১২:৩০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮