ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

সানগ্লাসের জন্য ট্রুডোকে জরিমানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সানগ্লাসের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে। ওই জরিমানা তিনি পরিশোধও করেছেন।

কানাডার আইন অনুযায়ী, ২০০ ডলার মূল্যের বেশি দামি উপহার পেলে তা জনসমক্ষে ৩০ দিনের মধ্যে জানাতে হয়। আর তা না জানানোয় ট্রুডোকে জরিমানা করা হয়েছে।

ট্রুডোকে দুই জোড়া সানগ্লাস উপহার দিয়েছিলেন কানাডার একজন রাজনীতিক ওয়েড ম্যাকলাচলান গত গ্রীষ্মে। স্থানীয় বাজারে এর খুচরা মূল্য ৩০০ থেকে ৫০০ ডলার।

শনিবার সিবিসি জানায়, ট্রুডোকে এই জরিমানা করেছে পার্লামেন্টের নীতিগত ওয়াচডগ বা পর্যবেক্ষকরা। এ বিষয়ে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যান্ড এথিকস কমিশনার মারিও ডিওনের অফিস থেকে একটি নোটিশ দেয়া হয়েছে।

কানাডার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যাক্ট’-আইনের অধীনে সরকারি দায়িত্বে থাকা সব কর্মকর্তা, কর্মচারী ২০০ ডলার বা তার বেশি মূল্যের কোনো উপহার পেয়ে থাকলে অবশ্যই তা প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করতে হবে।

কিন্তু ট্রুডো তা করেননি। ফলে ১৮ জুন তিনি ওই জরিমানা পরিশোধ করেছেন। জরিমানা যখন দেয়ার কথা ছিল তার থেকে তিনি প্রায় এক বছর বেশি সময় নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

সানগ্লাসের জন্য ট্রুডোকে জরিমানা

আপডেট সময় ০৪:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮