ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার নাগরিক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ৪৮৭ গ্রাম স্বর্ণের বারসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আটককৃত যাত্রীর নাম লুই কুন হং (৩৩)। তিনি চীনা বংশোদ্ভূত ও মালয়েশিয়ার নাগরিক। শনিবার দিনগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক ডিসি মারুফ হোসেন জানান, শনিবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটে ঢাকা আসেন লুই কুন হং। বিমানবন্দরে নামার পর গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

এ সময় তল্লাশি করে তার জুতার মধ্যে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৮৭ গ্রাম, যার বাজারমূল্য প্রায় দুই কোটি ৭৪ লাখ টাকা। আটককৃত পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার নাগরিক আটক

আপডেট সময় ১১:৩০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮