ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সিএমএইচে খালেদা জিয়ার চিকিৎসা অসম্ভব: মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার চিকিৎসা সিএমএইচে সম্ভব নয় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা বিএসএমএমইউ কিংবা সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে সম্ভব নয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই।

রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে মির্জা ফখরুল বলেন, কারাগারে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন কারও সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না।

এর আগে দলীয় নেতাদের নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেখানে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে পর্যায়ক্রমে জোরদার করা হবে। তিনি বলেন, বিএনপির কাছে এখন মূল চ্যালেঞ্জ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। খালেদা জিয়াকে মুক্ত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব।

এইদিন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় দলের সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে পারেননি। দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সিএমএইচে খালেদা জিয়ার চিকিৎসা অসম্ভব: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮