ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় নিহত ৫৯ অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

আমরা চাই খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসুক: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়া কারাগারে থাকা আমাদের জন্য অস্বস্তিকর, তিনি কারাগার থেকে বের হয়ে আসুক জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। একটা ঈদের দিন তিনি কারাগারে আছেন। এটা আমাদের জন্য অস্বস্তির। আমরা চাই তিনি কারাগার থেকে বের হয়ে আসুক।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে তো আমরা কারাগারে পাঠাইনি। কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সতর্ক ও সজাগ আছি। তার চিকিৎসার জন্য সরকার সব ব্যবস্থা নিচ্ছে। বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে যা বলছেন তা সঠিক না।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা হোক আমরা তা চাই না। কিন্তু বিএনপি নেতারা চিকিৎসাসেবা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে, এটা ঠিক না। একটা মানুষের চিকিৎসাসেবার জন্য যা প্রয়োজন সব করা হচ্ছে এবং হবে।

‘সিএমএইচ এ খালেদা জিয়া চিকিৎসাসেবা নেবেন না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, তিনি সিএমএইচ ও বিএসএমএমইউতে চিকিৎসাসেবা কেন নেবেন না তা আমাদের জানা নেই। সিএমএইচ হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। বিএসএমএমইউ হল ডাক্তাদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমার জানা নেই। একজন ডাক্তারের কাছে তো সব রোগীই সমান।

শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা ও কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

আমরা চাই খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসুক: নাসিম

আপডেট সময় ০৫:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮