ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কাশ্মিরে সাংবাদিক হত্যা, তিন জনের ছবি প্রকাশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত জ্যেষ্ঠ সাংবাদিক সুজাত বুখারির জানাজা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ও তার ব্যক্তিগত দুই নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়। শ্রীনগর পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন তিন জনের ছবি প্রকাশ করেছে।

প্রেস কলোনিতে হামলার সময়ের সিসিটিভি ফুটেজ থেকে তিনজন সন্দেহভাজনের ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ছবিতে একটি মোটরবাইকে দেখা যাচ্ছে তিনজনকে। চালকের মুখ ঢাকা হেলমেটে। পেছনে যে বসে রয়েছে তার মুখের নিচের অংশ মাস্কে ঢাকা। আর মাঝের জনের মুখ হাত দিয়ে ঢেকে রেখেছে পেছনের ব্যক্তি। এদের শনাক্ত করার জন্য সাধারণ মানুষের সাহায্য চেয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গেও মিলে যাচ্ছে এই ছবি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যখন বুখারি তার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, তখন সেখানে দুটি বাইকে দেখা গিয়েছিল চারজনকে। চালকদের মুখ হেলমেটে ঢাকা ছিল এবং তারা পাঞ্জাবি পরে ছিল। বাইকের পেছনে বসে থাকা দুজন বুখারিকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে থাকে।

‘রাইজিং কাশ্মির’ পত্রিকার সম্পাদক ও তার এক নিরাপত্তা রক্ষী ঘটনাস্থলেই মারা যান। আর এক রক্ষীর মৃত্যু হয় হাসপাতালে।

৫২ বছর বয়সী বুখারি ছিলেন জম্মু ও কাশ্মিরের মন্ত্রী বশারাত বুখারির ভাই। এর আগে ২০০০ সালেও একবার টার্গেট করা হয়েছিল সুজাত বুখারিকে। তারপর থেকেই নিরাপত্তারক্ষী পাচ্ছিলেন বুখারি।

সুজাত বুখারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছের রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স

কাশ্মিরে সাংবাদিক হত্যা, তিন জনের ছবি প্রকাশ

আপডেট সময় ১২:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮