ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রক্তস্বল্পতা দূর খাবার

অাকাশ নিউজ ডেস্ক:

রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে তাকে রক্তস্বল্পতা বলে। এতে শরীর দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধড়ফড় করা, মাথা ঝিমঝিম করা, মেজাজ খিটখিটে হওয়া, কাজকর্মে অনীহা, অনিদ্রা, অল্পতে মনোযোগ নষ্ট হওয়া, নখে গর্ত, খাবারে অরুচি, বমির ভাব, হজমে ব্যাঘাত ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এতে রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এ ক্ষেত্রে কয়েকটি খাবারে সমস্যার সমাধান হতে পারে,

কলিজা
রক্তস্বল্পতা দূর করার জন্য অত্যন্ত কার্যকর একটি খাবার কলিজা। এটি আয়রনের ঘাটতি দূর করে। খাসি বা গরুর কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এটি আদতে রক্তস্বল্পতা দূর করতে ভূমিকা রাখে।

ডিম
ডিমে রয়েছে প্রচুর প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান। প্রতিদিন ডিম খেলে পুষ্টিহীনতার কারণে সৃষ্ট রক্তস্বল্পতা দূর হয়। শরীরের জন্য ডিমের ক্ষতিকর প্রভাবও খুব কম হওয়ায় রক্তস্বল্পতা দূর করার অত্যন্ত কার্যকর উপাদান ডিম।

কচু ও সবুজ শাকসবজি
রক্তস্বল্পতা দূর করতে পারে কচুর শাক ও সবুজ শাকসবজি। দেহে ফলিক অ্যাসিড এবং আয়রনের ঘাটতি দূর করে রক্তস্বল্পতা থেকে পরিত্রাণ দেয় সবুজ শাকসবজি। বিশেষ করে কচুশাক, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি খুবই কার্যকর।

মাছ
মাছ অত্যন্ত ভালো আয়রনের উৎস। সামুদ্রিক মাছ ছাড়াও শিং, ইলিশ, ভেটকি, টেংরা ইত্যাদি মাছে রয়েছে প্রচুর আয়রন। প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ রাখলে তা রক্তস্বল্পতা থেকে দূরে রাখবে।

ডাল
ডাল রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল রাখা যেতে পারে। মসুর, মুগ কিংবা মাস কলাইয়ের ডাল হলে ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রক্তস্বল্পতা দূর খাবার

আপডেট সময় ০৮:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭