ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

যে বলে খেল দেখাবেন মেসি-রোনাল্ডোরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম ‘টেলস্টার এইটটিন’। বেশ কিছু দিন আগেই তা প্রকাশ পেয়েছে। সৌভাগ্যক্রমে এতে প্রথম টাচ লেগেছে লিওনেল মেসির।

বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে টেলস্টার এইটটিন প্রকাশ করা হয়। এতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সব আলো ছিল তার দিকেই। বল হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেয়া ছাড়াও তা নিয়ে কারুকাজ দেখান তিনি।

সাদা-কালো যুগের বলকে রঙিন দুনিয়ায় নবরূপে উপস্থাপন করতে যাচ্ছে খেলাধুলা সামগ্রী প্রস্তুতকারক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস।

১৯৭০ ও ‘৭৪ বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল টেলস্টার দিয়ে। এ বল দিয়েই দুনিয়া কাঁপিয়েছিলেন পেলে, বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিরা। সাদা-কালো টেলিভিশনে খেলা দেখতে যাতে সুবিধা হয়, সে জন্য এ বল দিয়ে খেলা চালানো হয়েছিল। তখন এর নামকরণ করা হয়েছিল ‘স্টার অব টেলিভিশন’।

তবে এর ব্যবহার আরও আগে। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যবহার করা হয়েছিল ‘টেলস্টার’। এ বছর হতে যাচ্ছে এ বল তৈরির ৫০ বছর পূর্তি।

‘টেলস্টার এইটটিন’ বলে প্রথম পা ছোঁয়াতে পেরে রোমাঞ্চিত মেসি, বেশ আগেই বলের সঙ্গে পরিচয় হয়েছে। এ জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটার সব কিছুই আমার পছন্দ হয়েছে। নতুন নকশা, নতুন রঙ- সবকিছুই।

আইকনিক বলটির রঙ সাদা ও কালো। সেই বল হাতে নেয়ার সৌভাগ্য হয়েছে জিনেদিন জিদান, জাভি আলনসো, কাকা, দেল পিয়েরো, লুকাস পোডলস্কিরও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

যে বলে খেল দেখাবেন মেসি-রোনাল্ডোরা

আপডেট সময় ১২:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮