ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ইরাকে সেনা মোতায়েন করেছে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের অভ্যন্তরে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তুর্কি সীমান্তবর্তী ইরাকের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত কুর্দি পিকেকে গেরিলাদের নির্মূল করার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি’তে সরাসরি প্রচারিত এক বক্তব্যে ইলদিরিম বলেন, এই অভিযান মার্চ মাসে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা সীমান্তবর্তী ৩০০ কিলোমিটার দীর্ঘ এলাকায় সেনা মোতায়েন করেছি। এসব সেনা ইরাকের ৩০ কিলোমিটার গভীর পর্যন্ত মোতায়েন রয়েছে।

তুর্কি সেনারা প্রয়োজনে আরো গভীরে প্রবেশ করে ইরাকের কান্দিল, মাখমুর বা সিনজার পর্যন্ত পৌঁছে যাবে বলেও তুর্কি প্রধানমন্ত্রী ঘোষণা করেন।

এর একদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছিলেন, তার দেশের সেনারা যেকোনো সময় ইরাকের কান্দিল শহরে সামরিক অভিযান চালাবে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু এ সম্পর্কে বলেছেন, তার দেশের সেনারা ইরাকের কান্দিল এলাকায় পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান শুরু করার ‘উপযুক্ত সময়ের অপেক্ষা’ করছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল প্রদেশের ‘কান্দিল’ পাহাড়ি এলাকা তুরস্কের সীমান্ত থেকে সর্বোচ্চ ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

আঙ্কারা অভিযোগ করছে, কুর্দি গেরিলারা ওই এলাকায় সদরদপ্তর স্থাপন করেছে। কুর্দি অধ্যুষিত এলাকার বৃহত্তর স্বায়ত্বশাসনের দাবিতে পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ইরাকে সেনা মোতায়েন করেছে তুরস্ক

আপডেট সময় ০৫:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮