ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

সামিরা চরিত্রহীন, শাবনুরে আসক্ত ছিলেন সালমান

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু ইস্যুতে হঠাৎ করে সামনে এসেছেন রাবেয়া সুলতানা রুবি। ফেসবুক লাইভে এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন তিনি। তবে তার বেশিরভাগ কথা অসংলগ্ন। এজন্য অনেকে তাকে ‘পাগল’ বলেও উপাধি দিয়েছেন। এই রুবি রোববার সকালে নিউ ইয়র্কের টাইম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারেও আরেক বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, ‘সালমান শাহের (ইমন) স্ত্রী সামিরা চরিত্রহীন ছিল। এজন্য ইমন তাকে মেরেছিল।’

এখানেই থামেননি রুবি। তার ভাষ্যে, সালমান শাহ’র সঙ্গে তার সময়ের সেরা তারকা জুটির নায়িকা শাবনুরের প্রেম ছিল। এটা নিয়েও সামিরার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল ইমন।

সাক্ষাৎকারে রুবির কাছে জানতে চাওয়া হয়, স্ত্রী সামিরার সঙ্গে সালমান শাহের সম্পর্ক কেমন ছিল?

উত্তরে তিনি বলেন, ‘সামিরা (সালমান শাহের স্ত্রী) আমাকে যা বলেছেন সেটা বলতে পারব। সামিরা আমাকে বলেছে ইমন তাকে মেরেছে। তাকে দু’বার মেরেছে।’

কেন মেরেছেন এমন প্রশ্নে রুবি বলেন, ‘যতদূর জানি ইমন সামিরাকে মেরেছিল চরিত্রহীনতার দোষে।’

সালমান শাহ’র চরিত্র নিয়েও নাকি তার সঙ্গে কথা হয়েছে সামিরার। রুবি বলেন, ‘সামিরা আমাকে আরও বলেছে- শাবনুরের সঙ্গে ইমনের (সালমান শাহ) সম্পর্ক ছিল।’

তবে সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে সামিরা ভালো বলতে পারবেন বলে জানান, ‘এসব বিষয়ে সামিরা ভাল বলতে পারবে, তাকে কেউ জিজ্ঞেস করে না কেন? দুইটা ফুপুর বাসা থাকতে সামিরা কেন প্রতিবেশীর বাসায় থাকতো?’

আপনি যে পাগলামি করছেন না, তার কি প্রমাণ আছে- এমন প্রশ্নের জবাবে রুবি বলেন, ‘আমি পাগল হতে যাব কেন? সালমান শাহের মৃত্যুর ঘটনায় পাগলের অভিনয় করেছি। এটা যদি না করতাম, তাহলে আমি এখানে আসতে পারতাম না।’

এরপরই তিনি অকপটে বলেন, ‘আমি মানসিক রোগী নই, স্বামীর অনুরোধে পরের ভিডিওটি ছেড়েছি। আমার ছেলে রুমি ও ইমনের (সালমান শাহ) স্ত্রী সামিরার কাছে যা শুনেছি, তাই বলেছি। ইমনের (সালমান শাহ) হত্যা মামলার তদন্তে এগুলো কাজে আসতেও পারে।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর তারা বাবা কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি আদালতে মামলাটি করেছিলেন। একই বছর ৩ নভেম্বর সিআইডি পূর্ণাঙ্গ তদন্ত দাখিল করে জানায় সালমান শাহর অপমৃত্যু হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

সামিরা চরিত্রহীন, শাবনুরে আসক্ত ছিলেন সালমান

আপডেট সময় ০৬:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭