ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইদের হাতে ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আজাহার আলী (৬০)। বৃহস্পতিবার বিকালে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজাহার আলীর সঙ্গে তার আপন ভাই আব্দুল জলিল ও বাবুলের সঙ্গে আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।

বৃহস্পতিবার বিকালে আজাহার আলী ও তার স্ত্রী ওই জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে তার ভাই আবদুল জলিল এবং বাবুল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আজাহার আলী ও তার স্ত্রী আলেয়া বেগম আহত হন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আজাহার আলীর অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগমও গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। তাকে ঢাকা উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় ০৭:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮