ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৪ কোটি মার্কিন নাগরিক দরিদ্রের মধ্যে বাস করেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পৃথিবীর সবচেয়ে সফল ও সম্পদশালী দেশ হিসেবে পরিচিতি থাকলেও যুক্তরাষ্ট্রের চার কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।

জাতিসংঘের চরম দরিদ্র ও মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টার ফিলিপ আলস্টোন বলেন, এক কোটি ৮৫ লাখ লোক চরম দরিদ্র্যের মধ্যে বাস করছেন। ৩৫ লাখ লোক তৃতীয় বিশ্বের মানুষের মতো অভাব-অনাটনে দিন পার করছেন।-খবর আরটি অনলাইনের।

রিড্যাক্টেড টুনাইট টেলিভিশন শোয়ের হোস্ট জন এফ ওডনেল বলেন, চার কোটি মানুষ অব্যাহত দরিদ্রের মধ্যে রয়েছেন। যেটি ফ্রান্সের জনসংখ্যার কাছাকাছি। বিপুলসংখ্যক মার্কিনি আজ দরিদ্র্যের মধ্যে বাস করছেন।

ফিলিপ অ্যালস্টোন তার প্রতিবেদনে লিখেছেন- যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও০ প্রযুক্তিগত উন্নত হলেও অধিকাংশ ইউরোপীয় দেশের তুলনায় তাদের বৈষম্য প্রকট।

তিনি বলেন, অন্যান্য ধনী গণতান্ত্রিক দেশের তুলনায় তারা কম বাঁচেন এবং তাদের ভেতর অসুস্থতার সংখ্যাও বেশি। অথচ বিশ্বের দুই হাজার ২০৮ বিলিয়নিয়ারের মধ্যে ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে বাস করেন।

ওডনেল বলেন, এটি আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়েছে। কারণ আমি সবসময় বলে আসছি, যুক্তরাষ্ট্র হচ্ছে- পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। কিন্তু কেউ আমাকে বলেনি জনগণকে দরিদ্রের মধ্যে রেখেই আমেরিকা সবচেয়ে ধনী দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ কোটি মার্কিন নাগরিক দরিদ্রের মধ্যে বাস করেন

আপডেট সময় ০১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮