ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপের আগে মেসিকে ম্যারাডোনার বার্তা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবল জাদুকর জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বদৌলতে আর্জেন্টিনা ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল। মাঝের তিন দশকে ব্যর্থতার গ্লানি বয়ে এগিয়ে যেতে হয়েছে তাদের। ১৯৯০ ও ২০১৪ ফাইনালে উঠেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে।

প্রতিবারের মতো এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার আর্জেন্টিনা৷ লিওনেল মেসিকে সামনে রেখেই রাশিয়ায় বিশ্বজয়ের স্বপ্ন দেখছে সাম্পাওলির দল৷ বিশ্বকাপ খেলতে পুতিনের দেশে পা দেয়ার আগে আধুনিক ফুটবলের জাদুকর মেসিকে বার্তা দিলেন ম্যারাডোনা৷

বিশ্বকাপের আগে মেসিকে কারও কথায় কান না দিয়ে খেলা উপভোগ করার পরামর্শ দিলেন ম্যারাডোনা। তিনি আরও বলেন, আর্জেন্টিনা তথা ফুটবল বিশ্বকে মেসির নতুন করে কিছু প্রমাণ করার নেই৷ তাই যত দিন সম্ভব মেসির খেলা চালিয়ে যাওয়া উচিত।

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা বলেন, আমি মেসিকে কোনো কিছু না ভেবে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেব৷ নিজের খেলা উপভোগ করতে বলব৷ ও বিশ্বকাপ জিতুক বা না জিতুক, সমালোচকদের কথায় কান দেয়ার দরকার নেই৷ ওর কারও কাছে নতুন করে কিছু প্রমাণ করার নেই৷ ১৯৮৬ সালের বিশ্বকাপের আর্জেন্টাইন নায়ক আরও বলেন, আমি সাম্পাওলিকে চিনি না৷ আমি জানি না ও কেমন খেলত৷ তবে আমি আর্জেন্টিনা দলের অনেক ফুটবলারকে জানি৷ আমি নিশ্চিত ওরা নিজেদের সবটুকু উজাড় করে দেবে৷ আমার মনে হয় ওদের চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ আছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে বিধিনিষেধ তুলে নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

বিশ্বকাপের আগে মেসিকে ম্যারাডোনার বার্তা

আপডেট সময় ০৮:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮