ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

পুতিনের সমালোচক সাংবাদিক ইউক্রেনে গুলিতে নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিতে রাশিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছেন। আরকেদি বেবচেনকো নামের ওই সাংবাদিক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন।

ইউক্রেনের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরকেদিকে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী তাকে আহত অবস্থায় তাদের অ্যাপার্টমেন্টে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকেন।

৪১ বছর বয়সি আরকেদিকে পেছন থেকে অনেকগুলো গুলি করা হয়। এ ঘটনার তদন্তে নেমেছে ইউক্রেনের পুলিশ। তাদের ধারণা আরকেদির কাজের কারণে শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

তার পেশাদারী কার্যকলাপের মাধ্যমে তদন্তকাজ শুরু হবে বলে ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন কিয়েভ পুলিশের প্রধান অ্যান্দ্রি ক্রিস্চেনকো।

আরকেদি রাশিয়ার সুপরিচিত যুদ্ধ প্রতিনিধি। হুমকি ও তাকে কারাগারে দেয়া হতে পারে এমন শঙ্কায় তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ছেড়ে ইউক্রেনে আশ্রয় নেন। তিনি ১৯৯০ সালে চেচনিয়াতে প্রথম বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের সময় রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরে সাংবাদিক হন।

ইউক্রেনে যাওয়ার পর আরকেদি কিয়েভে যান। এবং যেখানে তিনি ক্রিমিয়ার তাতার টিভি স্টেশনের হোস্ট হিসেবে কাজ করেন।

আরকেদির নিহতের ঘটনার পর ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন রাশিয়ার রাজনীতিবিদ এবং কর্মকর্তারা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রক্তাক্ত অপরাধ রুটিন হয়ে দাঁড়িয়েছে। আর এ কথার সমর্থন করে ক্রেমলিন হিউম্যান রাইট ওয়াচের প্রধান মিখাইল ফেডোটোভ বলেন, আরকেদির মৃত্যুই এর বড় প্রমাণ।

এছাড়া আরকেদির মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে রাশিয়া। আর ইউক্রেন জানিয়েছে এ ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মিডিয়া স্বাধীনতা প্রতিনিধি হারলেমন দেসির এ ঘটনার জন্য ইউক্রেনের প্রতি দ্রুত এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। সূত্র: আল জাজিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে বন্ধুর ভূমিকা খতিয়ে দেখছে পিবিআই

পুতিনের সমালোচক সাংবাদিক ইউক্রেনে গুলিতে নিহত

আপডেট সময় ০২:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮