ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

গিলক্রিস্টের চোখে ক্যারিয়ারের সেরা ইনিংস ছিল ফতুল্লায়

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সামনে যখন আরও একটি বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, তখন বারবারই ঘুরেফিরে আসছে ১১ বছর আগে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার টেস্ট সিরিজটি। আর সেই সিরিজে অস্ট্রেলিয়া দলের প্রাণভ্রমরা হয়ে চমক দেখিয়েছিলেন দলটির সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ও কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

সেই সফরে অস্ট্রেলিয়া দল ছিল বর্তমান সময়ের চেয়েও ভালো, আর বাংলাদেশ ছিল ঠিক উল্টো- বর্তমান সময়ের চেয়েও নাজুক। স্বভাবতই সফরকারীরা তাই ভেবেছিল, বাংলাদেশ তাদের কাছে পাত্তাই পাবে না। যদিও আদতে তা হয়নি। ফতুল্লা টেস্টে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরিতে ভর করে ৪২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল অজিরা। ঐ পরিস্থিতি থেকে দলকে টেনে তুলে বিপর্যয়ের হাত থেকে বাঁচান গিলক্রিস্ট। ১৪৪ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে বাঁচিয়েছিলেন লজ্জার হাত থেকে।

গিলক্রিস্টের চোখে, সেই ইনিংসটিই তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। অবশ্য তার এই দাবি চাউর হয়েছিল চলতি বছরের শুরুতে, এক রেডিও টকশোতে। অস্ট্রেলিয়া-বাংলাদেশ লড়াইয়ে আবারও যখন বিশ্ব-ক্রিকেটের মঞ্চ উত্তেজিত, তখন গিলক্রিস্টের দাবিটাও বাতাসে ভাসছে বেশ দাপটের সাথে।

টকশোতে গিলক্রিস্ট জানান, ‘সেবারের গ্রীষ্মে আমরা ব্যস্ত সূচি পার করেছিলাম। দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন সময় কাটাতে হয়েছিল আমাদের। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আমরা বাংলাদেশে গিয়েছিলাম। ভেবেছিলাম, আমরা সহজেই উতরে যাব, তারা পাত্তাই পাবে না।‘

তবে ফতুল্লা টেস্টে ঘটেছিল ঠিক উল্টোটি। অস্ট্রেলিয়ার বদলে এমচের ছড়ি ঘোরাচ্ছিল বাংলাদেশই। ঐ বিপর্যয় সামলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘লোয়ার অর্ডারে বেশ কয়েকজন সঙ্গী পেয়েছিলাম, তাদের সাহায্যে আমি পাই সেঞ্চুরির দেখা। আর এটা ছিল আমার সবচেয়ে ধীরগতির লড়াকু সেঞ্চুরি। আমার ক্যারিয়ারের সেরা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

গিলক্রিস্টের চোখে ক্যারিয়ারের সেরা ইনিংস ছিল ফতুল্লায়

আপডেট সময় ০১:২২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭