ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঐক্যবদ্ধ না হলে জাতি আমাদের ক্ষমা করবে না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

গণতন্ত্র রক্ষায় জা‌তীয় ঐক্য গ‌ড়ে তোলার আহ্বান জা‌নি‌য়েছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব‌লে‌ছেন, আজ‌কে দে‌শের যে অবস্থা তা কোনো ব্যক্তি বা দ‌লের জন্য নয়, এটা গোটা জাতির জন্য হুম‌কি হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে।

নবগ‌ঠিত যুক্তফ্র‌ন্টের অন্যতম শরিক নাগ‌রিক ঐক্য আয়োজিত ইফতার মাহ‌ফিলপূর্ক ‘গ্রহণ‌যোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই’ শীর্ষক সং‌ক্ষিপ্ত আ‌লোচনায় এসব কথা ব‌লেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘দে‌শে চলমান যে সংকট তা সমগ্র জা‌তির সংকট। দেশে কেউ এখন নিরাপদ নয়। তাই এই প‌রি‌প্রে‌ক্ষি‌তে আমরা য‌দি ঐক্য না হ‌তে পা‌রি তাহলে‌ জা‌তি ক্ষমা কর‌বে না।’

গণত‌ন্ত্রের নেত্রী খা‌লেদা জিয়া‌কে সরকার ভয় পে‌য়ে কারাব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘খা‌লেদা জিয়ার মু‌ক্তি ছাড়া নির্বাচন নি‌য়ে চিন্তা স‌ঠিক হ‌বে বলে ম‌নে ক‌রি না। বরং আমরা (বিএন‌পি) ম‌নে ক‌রি নির্বাচন হ‌তে হ‌লে লে‌ভেল প্লেয়িং ফিল্ড তৈ‌রি হ‌তে হ‌বে, সংসদ ভে‌ঙে দি‌তে হ‌বে, সেনাবা‌হিনী মোতা‌য়েন কর‌তে হ‌বে। ‌নির্বাচন হ‌বে নির্দলীয় সরকা‌রের অধী‌নে। তাছাড়া নির্বাচন অর্থবহ হ‌বে ব‌লে ম‌নে ক‌রি না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‌যুক্তফ্র‌ন্ট ও বিকল্পধারা বাংলা‌দে‌শের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরু‌দ্দোজা চৌধুরী, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস, গণস্বাস্থ্য ট্রা‌স্টি বো‌র্ডের প্র‌তিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ‌ফোরামের নির্বাহী সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের সভাপ‌তি আ স ম আব্দুর রব, নাগ‌রিক ঐ‌ক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পা‌র্টির সাধারণ সম্পাদক কম‌রেড সাইফুল হক, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক ড. আসিফ নজরুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐক্যবদ্ধ না হলে জাতি আমাদের ক্ষমা করবে না: ফখরুল

আপডেট সময় ০৮:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮