ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

নেতাজী সুভাষ বসু জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে কলকাতায় নেতাজী সুভাষ চন্দ্র বসু জাদুঘর পরিদর্শন করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান দেশপ্রেমিক নেতা সুভাষ চন্দ্র বসুর পৈত্রিক নিবাসের নেতাজী ভবনেই এই জাদুঘরটি অবস্থিত।

প্রধানমন্ত্রী কলকাতার লালা লাজাপাত সরণিতে অবস্থিত এই জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

নেতাজী রিচার্স ব্যুরোর চেয়ারম্যান ও লোকসভার সাবেক সদস্য অধ্যাপক কৃষ্ণ বসু প্রধানমন্ত্রীকে জাদুঘরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সরকারি সফরে শুক্রবার সকালে পশ্চিমবঙ্গে যান। শনিবার রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

নেতাজী সুভাষ বসু জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮