ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

কলকাতাকে হারিয়ে ফাইনালে সাকিবদের হায়দরাবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত কয়েক বছর কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু চলতি আইপিএলে বাংলাদেশ সেরা এই ক্রিকেটারকে ছেড়ে দেয় শাহরুখ খানের দলটি।

অথচ সেই সাকিবদের বিপক্ষে হেরেই আইপিএলের শিরোপার লড়াই থেকে বাদ পড়ে গেলো কালকাতা। পূর্ব পরিচিত সেই কলকাতাকে ১৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সাকিবদের হায়দরাবাদ।

দলের জয়ে ব্যাট হাতে ২৮ রান করার পাশাপাশি বল হাতে ৩ ওভারে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট নেন সাকিব। আগামী রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়বে হায়দরাবাদ।

শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় হায়দরাবাদ ও কলকাতা। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে হায়দরাবাদ।

টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে হারিয়ে ১৬১ রানে থেমে যায় কলকাতার ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার ক্রিস লিন। এছাড়া ৩০ রান করেন শুভম গিল।

শুক্রবারও হায়দরাবাদের মিডল অর্ডারের ব্যর্থতার দিনে সেই রশিদ খানই অবিশ্বাস্য এক ইনিংস খেললেন। মাত্র ১০ বলে ৩৪ রানের ইনিংস। এমন ঝড়ো ইনিংসের আগে একজন লেগ স্পিনারের কাছে কখনও প্রত্যাশা করেছিলেন?

দুই চার আর চারটি নান্দনিক ছক্কায় সাজানো তার ইনিংসটি আজকের আইপিএলের টক অব দ্য নিউজে পরিণত হয়েছে। তার অনবদ্য ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করেছে হায়দরাবাদ। এর মধ্যে শুধু শেষ ওভারেই আসে ২৪ রান। এর সব কৃতিত্বই রশিদ খানের।

এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান ২৮ রান করে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ফিরে যাওয়ার পর একে একে বিদায় নেন ইউসুফ পাঠান, দীপক হুদাসহ নির্ভরযোগ্য সব ব্যাটসম্যানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

কলকাতাকে হারিয়ে ফাইনালে সাকিবদের হায়দরাবাদ

আপডেট সময় ১১:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮