ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তামিলনাড়ুতে পরিবেশ রক্ষা কর্মীদের মিছিলে গুলিতে নিহত ১০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যে পরিবেশ রক্ষা কর্মীদের মিছিলে পুলিশের গুলিতে দুই নারীসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৫ জন। মঙ্গলবার একটি কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ চলাকালে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভটির ১০০তম দিন ছিল মঙ্গলবার। বিক্ষোভের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিপেটা করে পুলিশ। এরপর গুলি চালালে ১০ জন নিহত হয়। আহত হয় ৬৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিসামি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দেন। এ ছাড়া আহতদের পরিবারকেও অর্থ সহায়তার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে স্টেরলিট কপার কারখানাটি বন্ধে গত ফেব্রুয়ারি মাস থেকে দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। বার্ষিক চার লাখ টন কপার উৎপাদনে সক্ষম কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। বিক্ষোভের কারণে গত ৫০ দিনের বেশি সময় ধরে কারখানাটি বন্ধ আছে।

এর আগে ২০১৩ সালে আদালতের নির্দেশে কারখানাটি দুই মাসের বেশি বন্ধ রাখা হয়েছিল। প্রসঙ্গত, কারখানাটি যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ভেদানতা রিসোর্সের মালিকানাধীন প্রতিষ্ঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

তামিলনাড়ুতে পরিবেশ রক্ষা কর্মীদের মিছিলে গুলিতে নিহত ১০

আপডেট সময় ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮