ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ডি ভিলিয়ার্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশের হয়ে আর ক্রিকেট খেলতে দেখা যাবে না এবি ডি ভিলিয়ার্সকে। আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভিলিয়ার্স। তবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ভিলিয়ার্স বলেন, সত্যি কথা বলতে আমি অনেক ক্লান্ত। আমার মনে হয় এখনই বিদায় নেয়ার সেরা সময়। আমি অনেক সময় ধরে ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ দুইটি সিরিজ জয়ের পর, ফর্মে থেকেই অবসরে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময়।

আমাকে সমর্থন দেয়ার জন্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড, কোচিং স্টাফ, সতীর্থ এবং ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আফ্রিকান ক্রিকেটের সবচেয় বড় সমর্থক হয়ে থাকব।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্টে ৫০.৬৬ গড়ে ২২ সেঞ্চুরিতে ৮৭৬৫ রান করেন ভিলিয়ার্স।

ওয়ানডে ক্রিকেটের ২২৮ ম্যাচে ৫৩.৫০ গড়ে ২৫ সেঞ্চুরিতে করেন ৯৫৭৭ রান।

আর টি-টোয়েন্টির ক্ষুদ্র ফর্মেটে দেশের হয়ে ৭৮ ম্যাচে ২৬.১২ গড়ে ১০ ফিফটিতে করেন ১৬৭২ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুম্বাইয়ে বিক্ষোভ সমাবেশ থেকে আটক বলিউড অভিনেতা ইমরান খান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ডি ভিলিয়ার্স

আপডেট সময় ০৭:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮