ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিয়ালের জার্সিতে জিদান পুত্র অভিষিক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল গোল করার পরও শনিবার লা লীগার গুরুত্বহীন ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের নামার আগে এই রিহার্সাল ম্যাচে বেল ও রোনালদোর প্রথমার্ধের দেয়া দু’টি গোলই পরিশোধ করে দেন স্বাগতিক ভিলারিয়ালের দুই বদলী খেলোয়াড়। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ জিনেদিন জিদানের দলকে।

ম্যাচের ১১তম মিনিটেই গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩২তম মিনিটে মার্সেলোর যোগান থেকে বল পেয়ে গোল করে রিয়ালকে দ্বিগুন ব্যবধানে পৌছে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।মূলত: পর্তুগীজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মড্রিচ বদলি হিসেবে মাঠ ছাড়ার পরই রিয়াল শিবিরে আক্রমন চালায় ভিলারিয়াল।দলের বদলী খেলোয়াড় রজার মার্টিনেজ ও সামু ক্যাস্টিলেজো স্বাগতিক দলের হয়ে গোল দুটি পরিশোধ করে দেন। ম্যাচের ৭০তম মিনিটে কর্নার থেকে অসাধারণ এক কৌনিক শটে মার্টিনেজ একটি গোল পরিশোধ করার পর ৮৫ মিনিটে গোল রক্ষক হিসেবে অভিষেক পাওয়া ২০ বছর বয়সি জিদান পুত্র লুকা জিদানের একটি ইতস্তকর মুহূর্তে বাকি গোলটিও পরিশোধ করেন সামু ক্যাস্টিলেজো।

খেলা শেষে সিনিয়র জিদান বলেন, ‘তার (পুত্রের) অভিষেকে আমি খুশি। এটি তার এবং কোচের জন্যও খুবই গুরুত্বপুর্ন দিন। পিতা হিসেবে তার বাবা কি বলেন সেটি ঘরে গিয়ে দেখা যাবে।’ অবশ্য ম্যাচের এই ফলাফল রিয়ালের কাছে কোন গুরুত্বই নেই। কারণ ইতোমধ্যে লা লীগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। লীগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানেই রয়েছে রিয়াল মাদ্রিদ। এই ফলাফল তাদের অবস্থানে কোন প্রভাব ফেলবেনা। আবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালটিও ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। আগামী ২৬ মে কিয়েভে ইউরোপের এই শীর্ষ ক্লাব টুর্নামেন্টের ফাইনালে ইংলিশ জায়ান্ট লিভারপুলের মোকাবেলা করবে জিদানের শিষ্যরা। শুধু মাত্র এই ড্রয়ে পয়েন্ট টেবিলে কিছুটা অবস্থানগত পরিবর্তন হয়েছে ভিলারিয়ালের। রিয়াল বেতিসকে টপকে উঠে গেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।

তবে এই ম্যাচ থেকে এটিই প্রমানীত হয়েছে যে রোনালদোর অনুপস্থিতিতে এই দলকে হারানো সম্ভব।

অবশ্য আগে থেকেই চ্যাম্পিয়ন্সলীগের প্রতি মনোযোগী রিয়াল কোচ জিদান বলেন, ‘আমরা প্রস্তুত, আজ দলের কোন খেলোয়াড়ই ইনজুরিতে পড়েনি। সুতরাং আমরা লীগের শেষ ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলতে প্রস্তুত।’ বেলের প্রশংসা করে ফরাসি এই কোচ বলেন, ‘গ্যারেথ কখনো তার মানের নীচে নামেনি। তার ভূমিকায় আমি খুশি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুম্বাইয়ে বিক্ষোভ সমাবেশ থেকে আটক বলিউড অভিনেতা ইমরান খান

রিয়ালের জার্সিতে জিদান পুত্র অভিষিক্ত

আপডেট সময় ০৮:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮