ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খালেদা জিয়াকে নিয়ে কোটি জনতার মা গানের সিডি উন্মোচন

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দি খালেদা জিয়াকে নিয়ে লেখা কোটি জনতার ‘মা’ গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে সিডিটির মোড়ক উন্মোচন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে গানটি শোনানো হয় উপস্থিত সবাইকে। গানটি লিখেছেন মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের নেতা আখতারুজ্জামান বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, সহসাংস্কৃতিক সম্পাদক মনির খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কণ্ঠশিল্পী নাসির প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভুঁইয়া শিশির, মহানগর দক্ষিণের সহসভাপতি মীর হোসেন মীরু, জয়নাল আবেদীন রতন, জাসাসের সহসভাপতি আহসানউল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

খালেদা জিয়াকে নিয়ে কোটি জনতার মা গানের সিডি উন্মোচন

আপডেট সময় ০৯:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮