ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরখানে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আবুল কালাম (১৮), শেখ নাঈম হোসেন (১৬), আহাদুল ইসলাম আহাদ (১৭), জাহাঙ্গীর আলম (২৪) ও অপু সরকার।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ওই কিশোরী কালীগঞ্জ বোনের বাড়ি থেকে উত্তরখানের নিজ বাসায় ফিরছিলেন। তখন তার পূর্ব পরিচিত অপু নামে একজন ফোন করে তাকে একটি মার্কেটের সামনে আসতে বলেন। তারপর ওই কিশোরী মার্কেটের সামনে গেলে অপু কয়েকজনের যোগসাজশে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যান।

ওসি বলেন, আসামিরা ওই কিশোরীকে রাত নয়টা থেকে আড়াইটা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। তারপর মেয়েটি রাস্তায় এসে চিৎকার করলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আর কে কে জড়িত আছে জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক ৫

আপডেট সময় ১২:৩২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭