ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবসময় আক্রমণ করা যাবে না: সাব্বির

অাকাশ স্পোর্টস ডেস্ক:

একটা সময় ছিল, যখন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ব্যাট হাতে নামার মানে প্রতিপক্ষে বোলারের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়া! সেই তামিম ইকবাল কী দারুণভাবে নিজেকে পাল্টে ফেলেছেন। এখন ম্যাচের পরিস্থিতি বুঝে ইনিংস গড়ার দিকে তার দারুণ মনোযোগ লক্ষণীয়। ইদানিং দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগতে থাকা তরুণ মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানও তার মানসিকতায় এই পরিবর্তন আনার কাজ শুরু করেছেন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির বললেন, ফর্মে ফেরার জন্য ব্যাটিং কোচ মার্ক ও’নিলের পরামর্শ অনুযায়ী তার পরিকল্পনার কথা। সাব্বির বদল আনতে চান মানসিকতায়। সহজাত আক্রমণাত্বক ব্যাটিং ধরে রেখে বড় ইনিংস গড়ার লক্ষে ব্যাটিং করতে চান তিনি।

সাব্বির বললেন, ‘সবসময় তো আক্রমণ করা যাবে না। পরিস্থিতি অনুযায়ী শট খেলতে হবে। গিয়েই প্রথম বলে আক্রমণাত্মক হলে তো চলবে না। বুঝতে হবে উইকেট কেমন, ওদের বোলার, ওদের পরিকল্পনা কেমন, সবকিছু ভেবেই খেলতে হবে। আমি আক্রমণ পছন্দ করি এবং সেভাবেই খেলে যাব।
তবে চেষ্টা করব ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার। ‘

ওয়ানডে দলের মতোই টেস্টেও সাব্বিরের ব্যাটিং পজিশনটা ঠিক স্থায়ী হচ্ছে না। প্রায় প্রতি ম্যাচেই পরিবর্তন হচ্ছে। সবশেষ টেস্টে ব্যাট করেছেন ৪ নম্বর পজিশনে। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচেও খেলেছেন একই পজিশনে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটু নিচে খেলার ইঙ্গিত দিলেন সাব্বির।

তার ভাষায়, ‘পজিশন নিয়ে কোনো চিন্তা করি না। দলের প্রয়োজনে যেখানে খেলানো হবে সেখানেই খেলব। কোচ এখনও কিছু বলেননি। হয়ত ৫ বা ৬ নম্বরেও খেলতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সবসময় আক্রমণ করা যাবে না: সাব্বির

আপডেট সময় ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭