ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

আকাশ বিনোদন ডেস্ক:

গুরুতর অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড ও বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন। এবিপি আনন্দ সূত্রে খবর, পিঠের যন্ত্রণায় গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী। দিল্লিতে চিকিৎসা চলছে তার। সেই কারণেই তিনি সবকিছু থেকে সাময়িক নির্বাসন নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমকে মেগাস্টারের পুত্র মহাক্ষয় চক্রবর্তী জানিয়েছেন, ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় পিঠে আঘাত পান মিঠুন। ওই ঘটনার পর থেকে মাঝে মাঝেই পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি।

তিনি জানান, চিকিৎসার মাধ্যমে ভালো হলেও, মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়েন মিঠুন। মহাক্ষয় জানান, বয়স বাড়ার কারণেই মিঠুনের ব্যথার দাপটও বাড়তে শুরু করেছে। নিয়মিতভাবেই ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতোই ম্যাসাজ করানো হয় তাকে। তারই মধ্যে এবার ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

দীর্ঘদিন ছবিতে অভিনয় না করলেও টিভিতে বিভিন্ন রিয়েলটি শো-এ তাকে প্রায়ই দেখা যেত বিচারকের আসনে। কিন্তু পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় সেখান থেকে সরে যান। রাজনৈতিক জীবন থেকেও অব্যাহতি নিয়েছেন। কোনো সামাজিক উৎসব, অনুষ্ঠানেও বিশেষ একটা আসতেন না।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারা বিজয়ী এই অভিনেতাকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার ‘হাওয়াইজাদা’(২০১৫) ছবিতে। ৬৫ বছর বয়সী এই অভিনেতা ‘মৃগয়া’, ‘ডিস্কো ড্যান্সার’,‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘গুরু’, ‘গোলমাল থ্রি’, ‘অগ্নিপথ’, ‘বাঙালি বাবু’, ‘রাস্তা’, ‘নোবেল চোর’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

আপডেট সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮