ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

খুলনা সিটি নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ভোট ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী খুলনা মহানগরী। মঙ্গলবার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করে দলটি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী নায়েবে আমির মাস্টার শফিকুল আলম ও মহানগর সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান বিবৃতিতে বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

বিবৃতিতে তারা বলেন, কেসিসি নির্বাচনে মেয়রসহ খুলনার ৩১ ওয়ার্ড ও সংরক্ষিত ১০টিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মিলে অধিকাংশ ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের মারধর ও সন্ত্রাস চালিয়ে, তাদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে ভোট কেটে তাদের মেয়রসহ সব কাউন্সিলরের পক্ষে অবৈধ কার্যক্রম চালিয়েছে। নির্বাচনী কেন্দ্রে জামায়াতের নেতাকর্মীদের প্রশাসনের সামনেই মারপিট ও ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়া হয়। এ সময় পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। অন্যান্য বিরোধী নেতাকর্মীদেরও ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়।

বিবৃতিতে জামায়াতের এই নেতারা আরও বলেন, জনগণের আশঙ্কাই কেসিসি নির্বাচনে প্রতিফলিত হলো। এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এ সরকারের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে সরকারের পতনের এক দফা আন্দোলনের কোনো বিকল্প নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

খুলনা সিটি নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ

আপডেট সময় ১০:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮