ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

খুলনা সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় বিএনপি : নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

নানক অভিযোগ করেন, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম চলছে। কিন্তু শুরু থেকেই বিএনপি মিথ্যাচারের আশ্রয় নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, একদিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভূরি ভূরি অভিযোগ, আরেক দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করা— এটি স্ববিরোধী।

নানক আরও বলেন, খুলনা সিটি নির্বাচন হচ্ছে। এই নির্বাচন অত্যন্ত আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে সব ভোটার ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন।

তিনি বলেন, এ দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সকাল থেকে যে খবর পরিবেশন করছে, সেই তথ্য অনুসারে এবং আমাদের পাওয়া তথ্য অনুসারে খুলনা মহানগরে যারা ভোটে অংশগ্রহণ করেছেন, আমরা তাদের অভিনন্দন জানাই।

সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, নয়াপল্টনের স্থায়ী বাসিন্দা রিজভী। আজ সকাল থেকেই এবং তার আগে থেকেই একই কায়দায় তিনি এই ভোটগ্রহণের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তুলছেন।’

তিনি বলেন, খুলনার এই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়ার সামনে নানাবিধ গুজব রটাচ্ছেন। বিএনপির অপপ্রচার জনগণ প্রত্যাখ্যান করবে বলে দাবি করেন নানক। খুলনায় জয়ের আশা ব্যক্ত করেন নানক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদিতে ফ্লাইট চালুর ঘোষণা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের

খুলনা সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় বিএনপি : নানক

আপডেট সময় ০৩:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮