ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

খুলনায় বিএনপির জন্য অঘোষিত কারফিউ চলছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি নির্বাচন কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও ভোটারদের জন্য অঘোষিত কারফিউ চলছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, খুলনায় বিএনপি নেতাকর্মী ও ভোটারদের জন্য অঘোষিত কারফিউ চলছে। আর আওয়ামী সন্ত্রাসীদের চলছে ফাঁকা মাঠে উৎসব। নির্বাচন কেন্দ্র করে খুলনা সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, খুলনায় বিএনপির পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার সময় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শিল্প এলাকায় বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। আসলে খুলনা সিটি নির্বাচন ঘিরে যা হচ্ছে তা একনায়কতন্ত্রী শাসনব্যবস্থার প্রত্যক্ষ প্রতিফলন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের কোনো ভরসা নেই বলেই আমরা বারবার সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছিলাম। কিন্তু সরকার এ বিষয়ে গ্রিক মূর্তির মতো নিশ্চল ও নিশ্চুপ থেকেছে, যা দুরভিসন্ধিমূলক।

রমজানে দ্রব্যমূল্যের বৃদ্ধির বিষয়ে রিজভী বলেন, রমজান শুরুর আগেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। কিন্তু সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এ ব্যাপারে নির্বিকার। কারণ মানুষের কষ্ট হলেও মুনাফা করছেন ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের লোকেরা। বর্তমান ভোটারবিহীন সরকারের দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ খেয়ে না খেয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে।

কোটা বাতিলের বিষয় উল্লেখ করে রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল ঢেউ সামলাতে না পেরে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিলেও এখনও গেজেট প্রকাশ না করায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

খুলনায় বিএনপির জন্য অঘোষিত কারফিউ চলছে: রিজভী

আপডেট সময় ০২:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮