ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ্যে আনা হলো রাশিয়ার সেই ধ্বংসের অস্ত্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কিছু দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন যে, তার দেশ শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। বিশ্লেষকরা রাশিয়ার এই অস্ত্রকে ভয়ঙ্কর ‘ধ্বংসের অস্ত্র’ বলে আখ্যায়িত করেছে।

এবার প্রথমবারের মতো সেই ধ্বংসের অস্ত্র জনসম্মুখে প্রকাশ করল রাশিয়া। দেশটির বিজয় দিবসে বুধবার এ অস্ত্র প্রদর্শন করা হয়। এদিন আরও বেশকিছু নতুন অস্ত্র প্রদর্শন করে দেশটি।

রাশিয়ার এ অস্ত্রটিকে ‘ডুমসডে ওয়েপন’ বা ধ্বংসের অস্ত্র অভিহিত করা হয়ে থাকে। অস্ত্রটির অফিসিয়াল নাম ‘কেএইচ-৪৭এম২ কিঞ্জাল’ (Kh-47M2 Kinzhal)। এটি হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল।

বুধবার প্যারেডে দুটি মিগ-৩১বিএম (MiG-31BM) ফাইটার জেটের সঙ্গে যুক্ত করা হয়েছিল একটি করে কিঞ্ঝাল (Kinzhal) মিসাইল।

কিঞ্ঝার মিসাইল একটি এয়ার-টু-সার্ফেস মিসাইল। শব্দের গতির থেকে ১০ গুণ বেশি গতিতে পৌঁছাতে পারে এই মিসাইল। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি দিয়েও এটি আটকানো বা ধ্বংস করা প্রায় অসম্ভব।

রাশিয়ার এ ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ প্রায় ২ হাজার কিলোমিটার। এটি সাগরে থাকা যেকোনো টার্গেটেও আঘাত হানতে সক্ষম।

ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য আট মিটার ও প্রস্থ ১ মিটার। এতে ৪৮০ কেজির নিউক্লিয়ার ওয়ারহেড থাকা সম্ভব। ২০১৮ সালের মার্চ মাসে মিগ-৩১বিএম (MiG-31BM) থেকে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ্যে আনা হলো রাশিয়ার সেই ধ্বংসের অস্ত্র

আপডেট সময় ০৭:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮