ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলকাতাকে ১০২ রানে হারাল মুম্বাই

আকাশ স্পোর্টস ডেস্ক:

মুম্বাই ইন্ডিয়ান্সের করা ২১০ রান তাড়া করতে গিয়ে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর তাতে ১০২ রানের বিশাল জয় তুলে নিল মুম্বাই।

প্লে-অফে খেলতে হলে বাকি সব ক’টি ম্যাচই জিততে হবে- এমন সমীকরণ সামনে রেখেই বুধবার ইডেন গার্ডেনে খেলতে নামে মুম্বাই।

টানা ৩টি ম্যাচ জিতে প্লে-অফে খেলার সম্ভাবনা দারুণভাবে জাগিয়ে তুলেছে তারা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে চার নম্বরে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা। পেছনে ফেলে দিল কেকেআরকেই।

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ২১ বল খেলে ৫টি বাউন্ডারি আর ৬টি ছক্কায় ৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন কিশান।
এছাড়া সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা দু’জনই খেলেন ৩৬ রানের দুটি ইনিংস।

জবাব দিতে নেমে মুম্বাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কারণে কোণঠাসা হয়ে পড়ে কেকেআর। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। ক্রিস লিন আর নিতিশ রানা- দু’জনই খেলেন সর্বোচ্চ ২১ রান করে দুটি ইনিংস। ১৮ রান করেন টম কুরান। রবিন উথাপ্পা আউট হন ১৪ রান করে এবং ১১ রান করেন পীযুষ চাওলা।

মুম্বাইয়ের হয়ে ২ উইকেট করে নেন দুই ভাই হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া। ১ উইকেট করে নেন মিচেল ম্যাকক্লেনঘান, জসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মার্কান্দে এবং বেন কাটিং। তবে বিশাল এ জয়ের দিনেও কাটার মাস্টার মুস্তাফিজকে মাঠে নামায়নি মুম্বাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কলকাতাকে ১০২ রানে হারাল মুম্বাই

আপডেট সময় ১২:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮