ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে : প্রধানমন্ত্রী সব উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন আমির হামজা

১২ ঘণ্টা পর বারডেমে বিদ্যুৎ এল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগের ব্যস্ততম চিকিৎসাকেন্দ্র বারডেম হাসপাতাল ও ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে ১২ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার বেলা তিনটার দিকে সেখানে বিদ্যুৎ আসার খবর জানা যায়। এর আগে আজ ভোর তিনটার দিকে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ লাইন কাটা পড়ে।

এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জেনারেটর দিয়ে কার্যক্রম পরিচালিত হলেও অপারেশন থিয়েটার ও জরুরি রোগী সেবায় বিপাকে পড়ে হাসপাতালটি।

বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল হক দৈনিক আকাশকে জানান, রাত তিনটার দিকে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এরপর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আইসিইউ ও অপারেশন থিয়েটারে দুটি জেনারেটর দিয়ে কোনোভাবে কাজ চালাতে হয়েছে। ৫টি লিফটের মধ্যে সচল ছিল তিনটি।’

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণ হিসেবে পরিচালক বলেন, ‘শুনেছি মেইন লাইনে কাজ করার সময় আমাদের হাসপাতালের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।’

বেলা তিনটায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল হক বলেন, ‘কিছুক্ষণ আগে (বেলা তিনটা) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) থেকে জানানো হয়েছে বিকল্প লাইনের ব্যবস্থা করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তবে এখনো মেইন লাইনের কাজ চলছে।’

বারডেমে সাময়িকভাবে লাইন দেয়া হয়েছে বলে জানান ডিপিডিসি কাকরাইল জোনের লাইন অপারেটর আবুল কাশেম। তিনি বলেন, ‘ওই লাইনের কেবল তারের সমস্যার জন্য এই অসুবিধা দেখা দিয়েছে। ঘটনার পর থেকেই আমাদের লোকেরা সেখানে বিকল্প সংযোগ দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা করছিল। বেলা তিনটার দিকে সেটা সম্ভব হয়েছে। এই লাইনটা সাময়িকভাবে দেওয়া হয়েছে। তবে প্রধান লাইনের কাজ চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২ ঘণ্টা পর বারডেমে বিদ্যুৎ এল

আপডেট সময় ০৪:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮