ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

রাশিয়াকে আরও শক্তিশালী করার ঘোষণা দিল পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। গত মার্চ মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ের পর সোমবার তিনি গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে শপথ নেন। শপথ নেয়ার সময় পুতিন রুশ সংবিধান ছুঁয়ে জনগণের সেবা, তাদের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন।

তিনি বলেন, আমি মনে করি রাশিয়ার জন্য সবকিছু করা, এর বর্তমান ও ভবিষ্যতের জন্য কাজ করা আমার দায়িত্ব এবং আমার জীবনের লক্ষ্য। আমি আমার দায়িত্ব সচেতনভাবে অনুভব করি। শপথ শেষে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা আমাদের পিতৃভূমির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছি। রাষ্ট্রের প্রধান হিসেবে রাশিয়ার উন্নতি ও শক্তি অর্জনের জন্য আমি যতটা পারি তার সবই করার চেষ্টা করব।

রাশিয়ায় তৈরি লিমুজিন গাড়িতে করে শপথ অনুষ্ঠানে যান পুতিন। তিনি সব সময় এ গাড়িই ব্যবহার করে থাকেন। বিদেশ থেকে আমদানি করা গাড়ি ব্যবহার করেন না পুতিন।

গত মার্চ মাসে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চুতুর্থবারের মতো নির্বাচিত হন। তিনি আগামী ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর পুতিন মন্ত্রসিভা গঠনের জন্য দুই সপ্তাহ সময় পাবেন। এর মধ্যে তিনি রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার কাছে কোনো এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য প্রস্তাব পাঠাবেন।

দুমা অনুমোদন দিলে নতুন প্রধানমন্ত্রী সরকারের মন্ত্রিসভা গঠনের দায়িত্বপালন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

রাশিয়াকে আরও শক্তিশালী করার ঘোষণা দিল পুতিন

আপডেট সময় ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮