ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইম জোন পাল্টাচ্ছে উত্তর কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলিয়ে টাইম জোন পাল্টাতে যাচ্ছে উত্তর কোরিয়া। শনিবার উত্তর কোরিয়ার ঘড়ির কাঁটা ৩০ মিনিট এগিয়ে নেয়ার কথা রয়েছে।

দুই কোরিয়া আবার এক হয়ে ওঠার প্রক্রিয়া ত্বরাণ্বিত করতে প্রথম পদক্ষেপ হিসেবে এটা করা হচ্ছে। প্রায় সাড়ে ছয় দশক ধরে দুই দেশের মধ্যে বৈরিতা চলে আসছে।

কিন্তু গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের বৈঠকে দুই কোরিয়ার সম্পর্কে বরফ গলে যায়।

কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার ঘোষণা অঙ্গীকার করেন তারা। এরপর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সময় মিলিয়ে নেয়ার এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া।

বর্তমানে পিয়ংইয়ংয়ের সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের চেয়ে আধা ঘণ্টা পেছানো। দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে দুই দেশের ঘড়ি পাশাপাশি থেকে আলাদা এই সময় দেখায়। ওই জায়গায়ই বৈঠক করেছিলেন কিম ও মুন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বৈঠকের দিন ঠিক হয়েছে।

শুক্রবার হোয়াইট হাইসের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এখন আমাদের বৈঠকের একটি তারিখ ও একটা জায়গা ঠিক হয়েছে। শিগগিরই আমরা তা ঘোষণা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাইম জোন পাল্টাচ্ছে উত্তর কোরিয়া

আপডেট সময় ১০:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮