ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ভ্যাটিকানের ধর্মযাজকের বিরুদ্ধে যৌন নির্যাতনের বিচার শুরু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার ক্যাথলিক চার্চের শীর্ষ পর্যায়ের ধর্মযাজক ও ভ্যাটিকান কোষাধ্যক্ষ কার্ডিনেল জর্জ পেলের বিরুদ্ধে ঐতিহাসিক যৌন নির্যাতনের অভিযোগে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার কার্ডিনাল পেল আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করেনি। তিনি বার বার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মঙ্গলবার মেলবোর্নের একটি ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারক বলেছেন, কিছু অভিযোগের প্রেক্ষিতে এই মামলা চালানোর জন্য আদালতের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তবে সব অভিযোগের বিষয়ে নয়।

ম্যাজিস্ট্রেট বেলিন্দা ওয়ালিংটন বলেন, ‘অর্ধেক অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। যা বিচার প্রক্রিয়া চালানোর জন্য যথেষ্ট।’

৭৬ বছর বয়সী কার্ডিনাল পেল অস্ট্রিলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ একজন ক্যাথলিক এবং ভ্যাটিকানের একজন ক্ষমতাবান কর্মকর্তা।

কার্ডিনাল পেল চার্চের তৃতীয় সর্বোচ্চ ধর্মযাজক। গত বছর তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর ভ্যাটিকান থেকে তাকে ছুটি দেয়া হয় নিজের দেশে গিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য।

মঙ্গলবার মেলবোর্ন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করার প্রচুর পুলিশি পাহাড়া ছিল। আদালতের বাইরে প্রচুর গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ ছিল।

কার্ডিনাল পেলের বিরুদ্ধে যেসব অভিযোগ

একাধিক অভিযোগের প্রেক্ষিতে গত বছরের জুনে কার্ডিনাল পেলকে গ্রেপ্তার করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পুলিশ। এসব অভিযোগকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে পুলিশ।

আদালতের প্রাথমিক শুনানিতে ৩০ জন এই ধর্মযাজকের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। ১৯৯০ সালে মেলবোর্নের প্রধান গির্জায় যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়েছিলেন বলে আদালতের উন্মুক্ত শুনানিতে একটি অভিযোগ আনা হয়।

১৯৭০ সালে ভিক্টোরিয়ার অঙ্গরাজ্যের একটি সিনেমা হল এবং একটি সুইমিং পুলেও তিনি যৌন নির্যাতন করেছে বলেও অভিযোগ আনা হয়। কিন্তু কার্ডিনাল পেল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

গত বছর তিনি বলেন, ‘এসব অভিযোগের সঙ্গে আমি জড়িত নই। সব মিথ্যা অভিযোগ। যৌন নির্যাতনের বিষয়টিকেই আমি ঘৃণা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ভ্যাটিকানের ধর্মযাজকের বিরুদ্ধে যৌন নির্যাতনের বিচার শুরু

আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮