ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন নিপীড়নের আমি কী বুঝি, সবই কি পোশাকের দোষ

অাকাশ জাতীয় ডেস্ক:

‘মালিবাগ থেকে সাভার যাচ্ছি, পথে আসাদ গেটে দাঁড়িয়েছিলাম। শ্যামলীও দাঁড়ালাম। বাসের ভেতরে অনেকেই এর প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বিদ্রূপের চোখে দেখছেন। প্রশ্ন করছেন? আমি যৌন নিপীড়নের কী বুঝি। আবার কেউ বলছেন সব পোশাকের দোষ।’

কথাগুলো বললেন রাজধানীতে গণপরিবহনে নারীদের হেনস্তা ও যৌন নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নামা কানিজ ফাতেমা।

শ্যামলীতে প্রতিবাদ জানানো কানিজ ফাতেমা পড়াশোনা করছেন সিটি কলেজে। তিনি পোস্টারে লিখেছেন, ‘এই অসুস্থ সমাজটাকে সুস্থ করার দায়িত্ব আমাদের সবার। এগিয়ে আসুন, যেন নিরাপদ থাকে প্রত্যেকটি ঘরের নারী। দিনশেষে যেন কোনো মেয়েকে হতে না হয় ‘ধর্ষিতা’। বন্ধ হোক গণপরিবহনে যৌন হয়রানি, হেল্প লাইন ৯৯৯।

শুক্রবার দুপুরে প্রখর রোদ মাথায় নিয়ে রাজধানীর শ্যামলীতে সড়কের আইল্যান্ডে পোস্টার হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন কানিজ ফাতেমা। পোস্টারে যৌন নিপীড়নবিরোধী বার্তা লেখা ছিল। এর আগে গত ২ এপ্রিল ধর্ষণের প্রতিবাদ করতে রাজধানীর উত্তরায় একাই পথে নেমেছিলেন আফসানা কিশোয়ার লোচন নামের এক নারী।

কানিজ ফাতেমা বলেন, ‘মানুষের সচেতনতা বাড়াতেই রাস্তায় নেমেছি। আজকেই প্রথম প্রতিবাদ করছি এমন নয়। যখনই সুযোগ হয় তখনই রাস্তায়, বাসে পোস্টার নিয়ে দাঁড়াই। যাতে মানুষ এসব নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটছে। ২১ এপ্রিল রাজধানীর বাড্ডা এলাকায় তুরাগ পরিবহনে উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌন নিপীড়নের আমি কী বুঝি, সবই কি পোশাকের দোষ

আপডেট সময় ১২:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮