ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণায় স্বাক্ষর দুই নেতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণ করার লক্ষ্যে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন।

দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যকার বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠানের পর পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে মতৈক্যে পৌঁছার খবর এল।

শুক্রবার এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে এ ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোরীয় উপদ্বীপে দীর্ঘ দিনের সংঘাতের অবসান ঘটিয়ে সেখানে ‘স্থায়ী এবং টেকসই শান্তি’ প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি করার বিষয়ে দুই নেতা একমত হন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

এছাড়া, ঐতিহাসিক ঘোষণায় কোরিয় উপদ্বীপে অস্ত্র প্রতিযোগিতার পাশাপাশি শত্রুতামূলক কর্মকাণ্ড কমানো, সীমান্তের সামরিক ঘাঁটিগুলোকে শান্তি এলাকায় রূপান্তরিত করা এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য জাতিগুলোর সঙ্গে বহুপাক্ষিক আলোচনার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

কিম ও মুনের মধ্যে আলোচনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ুন ইয়াং-চ্যান এক বিবৃতিতে বলেছেন, ‘দুই নেতা কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা আলোচনা করেছেন। তারা আরো ঘোষণা দেন যে, কোরীয় উপদ্বীপে আর কখনও যুদ্ধ হবে না। এছাড়া, আন্তঃকোরিয়া সম্পর্কোন্নয়নের বিষয়টি নিয়েও তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণায় স্বাক্ষর দুই নেতার

আপডেট সময় ০৭:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮