ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপি নেতা শামসুলের জানাজা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে তার মরদেহ নিয়ে ছেলে সাইফুল ইসলাম বাবুসহ আত্মীয় স্বজনেরা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর উদ্দেশে রওয়ানা হন। সেখানে বাদ জুম্মা শেষে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নয়াপল্টনে জানাজার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। কফিনটি দলীয় পতাকায় ঢেকে দিয়ে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন। বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রয়াত এ নেতার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

জানাজায় ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, আমিনুল হক, আহমেদ আজম খান, মিজানুর রহমান সিনহা, মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, এহসানুল কবির, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপুসহ দলটির কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হয়। এতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, শহীদুল হক জামাল, নাজিমউদ্দিন আলমসহ সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সাবেক এ সদস্য দুই বার মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নয়াপল্টনে বিএনপি নেতা শামসুলের জানাজা

আপডেট সময় ০৩:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮