ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিব-রশিদদের প্রশংসায় উইলিয়ামসন

আকাশ স্পোর্টস ডেস্ক:

আরেকবার বল হাতে চমৎকার প্রদর্শনী দেখালেন সানরাইজার্স হায়দরাবাদ বোলাররা। প্রথমে ব্যাট করে সাবেক চ্যাম্পিয়নদের মাত্র ১৩২ রানের পুঁজি এনে দেন ব্যাটাররা। তা নিয়েই কিংস ইলেভেন পাঞ্জাবের ওপর ঝাঁপিয়ে পড়েন সাকিব-রশিদরা। দুর্দান্ত বোলিং নৈপুণ্যের প্রদর্শনীতে গেইল-রাহুলদের বিপক্ষে ১৩ রানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন তারা।

এমন জয়ে দারুণ রোমাঞ্চিত হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন সাকিব-রশিদ-ভুবনেশ্বরদের, আমরা সৌভাগ্যবান যে; আমাদের এ রকম বোলিং আক্রমণ আছে। তারা দুর্দান্ত করছেন। সবচেয়ে বড় বিষয় যে, সবাই নিজের ভূমিকাটা সঠিকভাবে পালন করছেন। প্রতিমুহূর্তে হাত ঘুরিয়ে কিছু করে দেখাতে তৎপর রয়েছেন। স্থানীয়-বিদেশি মিলে সবাই চমকপ্রদ পারফরম করছেন। টুর্নামেন্টের বাকি সময়েই তাদের কাছে সে রকমটি প্রত্যাশা করি।

কয়েক ম্যাচ ধরেই রানখরায় ভুগছেন হায়দরাবাদ ব্যাটসম্যানরা। তাদের কাছ থেকে আরেকটু ভালো পারফরম্যান্স চেয়েছেন কিউই অধিনায়ক, আমি মনে করি না; ব্যাটাররা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পেরেছেন। এই পিচে ১৫০-১৬০ রানই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। একটু রান কম হয়ে গিয়েছিল। বাকি ম্যাচগুলো যেসব পিচে খেলা হবে, সেগুলো ব্যাটিংবান্ধব। ১৮০-১৯০ এর লক্ষ্যে ব্যাট করতে হবে। ব্যাটসম্যানদের কাছ থেকে আরও কিছু চাই।

সবশেষে আরেকবার বোলারদের বন্দনায় মাতেন উইলিয়ামসন, টি-টোয়েন্টিতে জেতার জন্য এটি তেমন লড়াকু সংগ্রহ ছিল না। বোলারদের কল্যাণেই এ জয় এসেছে। ধন্যবাদ তাদের প্রাপ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

সাকিব-রশিদদের প্রশংসায় উইলিয়ামসন

আপডেট সময় ০২:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮