ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০৫ রানের পাহাড় গড়েও জিততে পারেনি তারকাসমৃদ্ধ দলটি। সেই হারের যন্ত্রণা এখনও শুকায়নি।

এবার ‘মড়ার উপর খাড়ার ঘা’ হয়ে এলো বিশাল অঙ্কের জরিমানা। ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করেছে কর্তৃপক্ষ।

কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স ঝড়ে প্রথমে ব্যাট করে ২০৫ রানের বিশাল স্কোর গড়ে বেঙ্গালুরু। জবাবে আম্বাতি রাইডু ও মহেন্দ্র সিং ধোনির অতিমানবীয় ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় চেন্নাই।

পরে ম্যাচ রেফারির রিপোর্টে দেখা যায়, ১৯.৪ ওভার বল করতেই নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১৩ মিনিট সময় বেশি নিয়েছেন কোহলি। এর ভিত্তিতে তাকে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বেঙ্গালুরুর প্রথম অপরাধ। তাই শাস্তির মাত্রাটা ন্যূনতম হয়েছে। স্লো ওভার রেটের আইনানুযায়ী কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

আপডেট সময় ০২:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮