ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। কিন্তু ওই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে, আগে থেকেই নির্ধারণ করা আছে যে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সুতরাং, পরপর দুই বছর দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।

গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা একবার, নিউজিল্যান্ড একবার, শ্রীলঙ্কা একবার, ভারত দুইবার, ওয়েস্ট ইন্ডিজ একবার, অস্ট্রেলিয়া দুইবার ও পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট সময় ০৬:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮