ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অক্সফোর্ডকে পিছিয়ে দিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর একটি র‌্যাংকিংয়ে বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড বিশ্বদ্যিালয় হেরে গেলো আরেক বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিজের কাছে। এ নিয়ে পরপর অষ্টম বারের মতো অক্সফোর্ডকে পিছিয়ে দিল ক্যামব্রিজ।

‘দি কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯’ নামের এ র‌্যাংকিংয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর দশটি বিষয়কে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে গবেষণা, শিক্ষার্থীদের সন্তুষ্টি এবং স্নাতক হওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের মতো বিষয়গুলো। র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে রয়েছে লন্ডন স্কুল অফ ইকনোমিকস আর লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে চতুর্থ স্থানে।

এছাড়া বড় ধরনের অগ্রগতি হয়েছে স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের। আগে এ বিশ্ববিদ্যালয় ছিল র‌্যাংকিংয়ের ৭৩ নম্বরে। এবার এক লাফে সেটি উঠে এসেছে ৩২ নাম্বারে।

দি কমপ্লিট ইউনিভার্সিটি গাইডের চেয়ারম্যান ড. বার্নার্ড কিংস্টন বলেছেন, সাধারণত অক্সফোর্ড ও ক্যামব্রিজই তালিকার শীর্ষে থাকে কিন্তু ভবিষ্যতে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।

অক্সফোর্ড ও ক্যামব্রিজ তালিকার শীর্ষে অবস্থান করলেও গবেষণার দিক দিয়ে ইম্পেরিয়াল ও লন্ডন স্কুল অব ইকনোমিকস কিছুটা এগিয়েই ছিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অক্সফোর্ডকে পিছিয়ে দিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮