ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাটি খুঁড়ে ঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাটি খুঁড়ে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বড় খুরমা উত্তর গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে কৃষক সমছু মিয়া (৫০) ও তার স্ত্রী আমিরুন বেগম (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন স্থানীয়রা।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে সিঁধেল চোরের মতো মাটি খুঁড়ে সমছু মিয়ার বসতঘরে ঢুকে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় সন্তানদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যান। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

খবর পেয়ে বুধবার ওসমানী নগরের সার্কেল মোহাম্মদ সাইফুল ও থানার ওসি শামসুদ্দোহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মাটি খুঁড়ে ঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম

আপডেট সময় ১০:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮